ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আহত ৪০, সচিবালয় উত্তাল

বাংলার খবর প্রতিনিধি, ঢাকা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, শিক্ষার্থীদের একমাত্র দাবি— শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন। এ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দুপুরের পর সচিবালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।

আহতদের মধ্যে রয়েছেন— আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) সহ আরও অনেকে।

সবাইকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, ‘সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে সচিবালয় ও আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনাটি সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আহত ৪০, সচিবালয় উত্তাল

আপডেট সময় ০৫:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫