ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপি নিষিদ্ধ ঘোষণা

বাংলার খবর প্রতিনিধি, বান্দরবান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বান্দরবানকে “চাঁদাবাজদের শাস্তির জায়গা” বলে কটূক্তি করায় উত্তাল হয়ে উঠেছে পার্বত্য জেলা।

এই মন্তব্যের প্রতিবাদে রোববার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় ছাত্র সংগঠন ‘বান্দরবান ছাত্রসমাজ’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারজিস আলম যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বক্তারা বলেন, এ বক্তব্য পুরো পার্বত্য চট্টগ্রামের মানুষকে অবমাননা করার শামিল।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের এক কর্মসূচিতে সারজিস আলম বান্দরবানকে দুর্নীতিবাজদের নির্বাসন কেন্দ্র বলেছিলেন। যা অত্যন্ত লজ্জাজনক এবং অমার্জনীয়।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের আত্মমর্যাদায় আঘাত করা হয়েছে। সারজিস আলম যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে এনসিপিকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া বিকল্প থাকবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপি নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ০৬:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫