ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

মাধবপুরে সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামে সাপের কামড়ে মিনারা (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আঃ আলীর স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানা নিজ বাড়ির আঙিনায় পুকুর পাড়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইঁদুরের গর্তের পাশে পা রাখেন। তখন হঠাৎ একটি প্রাণী তাঁকে কামড়ে দেয়। পায়ে কামড়ের দাগ দেখে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকেরা প্রাথমিকভাবে বলেন, রক্তে বিষের উপস্থিতি নেই। দ্বিতীয়বার পরীক্ষাতেও একই কথা বলেন তাঁরা। এন্টিভেনম না দিয়ে রোগীকে ভর্তি রাখা হয়। রাত ১২টার দিকে ডাক্তারের পরামর্শে পায়ের বাঁধ খুলে দিলে মিলানা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।

পরিস্থিতির অবনতি দেখে তখন তড়িঘড়ি করে এন্টিভেনম দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। মিলানার মৃত্যু নিশ্চিত হয়।

পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কামড়ের স্থান পরিদর্শন করে দুটি বিষধর পদ্মা গোখরো সাপ উদ্ধার করেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

মাধবপুরে সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আপডেট সময় ০৭:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫