ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, বিস্মিত শিক্ষার্থী

বাংলার খবর প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী একমাত্র গণিত বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে দুই বিষয়ে ফেল করেছেন—যার মধ্যে একটি তিনি পরীক্ষাই দেননি। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি।

ভুক্তভোগী শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফার্ম মেশিনারি ট্রেডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে অংশ নেন। ২০২৪ সালে তিনি গণিতে ফেল করেছিলেন, ফলে এবার পুনরায় শুধু সেই বিষয়ে পরীক্ষা দেন।

কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি শুধু গণিতেই নয়, ‘কৃষি’ বিষয়েও ফেল করেছেন। অথচ কৃষি বিষয়ে তিনি এবারে কোনো পরীক্ষায় অংশ নেননি।

জিৎ চন্দ্র বলেন, “আমি ২০২৫ সালের এসএসসিতে শুধুই গণিত দিয়েছি। কৃষি বিষয়ে কোনো পরীক্ষাই দিইনি। অথচ ফলাফলে দেখাচ্ছে দুই বিষয়ে ফেল।”

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক জানান, এটি সম্ভবত বোর্ডের কারিগরি ত্রুটি। মার্কশিট ইস্যুর সময় এই সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “কৃষি বিষয়টি চতুর্থ বিষয় হওয়ায় ফেল দেখানোর কথা নয়। বিষয়টি বোর্ডকে জানানো হবে।”

এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষের জবাব এবং দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, বিস্মিত শিক্ষার্থী

আপডেট সময় ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫