ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার

Oplus_0

রিয়াদ প্রতিনিধি সৌদি আরবঃ
সৌদি আরবে এক সপ্তাহে মোট ১২,০৬৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় জানায়, ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে,

৭,৩৩৩ জন আবাসন (রেসিডেন্সি) আইন লঙ্ঘনকারী,

৩,০৬০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং

১,৬৭৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে শনাক্ত হয়ে গ্রেফতার হন।

এছাড়াও ৭,২৩৮ জন অবৈধ অভিবাসীকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে,

৬,২৪৪ জনকে পাসপোর্ট ও ভ্রমণ ডকুমেন্ট প্রস্তুতের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে প্রেরণ করা হয়েছে এবং

২,২০৯ জনকে টিকিট সংরক্ষণসহ অন্যান্য ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রেফার করা হয়েছে।

সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ১২০৬ জন আটক

এই সময়কালে সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১,২০৬ জনকে আটক করা হয়।
তাদের মধ্যে:

৬৫% ছিলেন ইথিওপিয়ান নাগরিক,

৩২% ছিলেন ইয়েমেনি নাগরিক,

বাকি ৩% অন্যান্য দেশের নাগরিক।

এছাড়াও, অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় ও চাকরি দেওয়ার সঙ্গে জড়িত ২১ জন সৌদি নাগরিক ও প্রবাসীকেও গ্রেফতার করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার আওতায় ১৩,২৩৮ জন

বর্তমানে ১৩,২৩৮ জন অবৈধ অভিবাসী— যাদের মধ্যে ১২,০১৫ জন পুরুষ ও ১,২২৩ জন নারী— বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ার করে বলেছে, যে কেউ যদি অবৈধ ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয়, যাতায়াতের ব্যবস্থা করে বা কোনো ধরণের সহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি, সংশ্লিষ্ট যানবাহন বা ঘরবাড়াও জব্দ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার

আপডেট সময় ০২:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫