ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

নেতানিয়াহু বাঙ্কারে, ইরানের হামলার জবাব নিয়ে ইসরায়েলের হাই লেভেল বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলার খবর
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজধানী তেলআবিবের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি শীর্ষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলি সরকারের উচ্চপর্যায়ের এই বৈঠকে মূলত আলোচনা চলছে—কীভাবে ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েল থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। দিনভর ইসরায়েলের আক্রমণের জবাবে রাত নামতেই ইরান ছোড়ে কয়েকশ ক্ষেপণাস্ত্র। ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামের এই অভিযানে মূলত ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো ছিল লক্ষ্যবস্তু।

তেলআবিবে আঘাত হানা মিসাইলগুলোর কারণে অন্তত ২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাম্প্রতিক এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এখন আন্তর্জাতিক মহল নজর রাখছে—ইসরায়েল পাল্টা কী পদক্ষেপ নেয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

নেতানিয়াহু বাঙ্কারে, ইরানের হামলার জবাব নিয়ে ইসরায়েলের হাই লেভেল বৈঠক

আপডেট সময় ০৩:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫