ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা!

নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।জানা যায়, শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে স্বামী জামাল মিয়া বাড়ির বাইরে যান। পরে সকাল ৮টার দিকে ঘরে ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। জানা গেছে, প্রায় এক মাস আগে রুবিনা বেগমের সঙ্গে জামাল মিয়ার বিয়ে হয়। এটি ছিল রুবিনার দ্বিতীয় বিয়ে। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি গৃহবধু রুবিনা বেগম ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।” নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসেন পিপিএম।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা!

আপডেট সময় ০৫:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫