ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন চলছে।  এদিকে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুস নিচ্ছে একটি চক্র। প্রতারক চক্র থেকে বাঁচতে শিক্ষকদের জরুরি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সব শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫