ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo জামালপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা পরিষদে এমপি এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা Logo হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা Logo লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম: Logo মাধবপুরে শ্রেণিকক্ষ সংকটে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান Logo একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ Logo খোয়াই নদীর ভাঙনে প্লাবিত মিরপুর-ধুলিয়াখাল সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চাইল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
দীর্ঘ সামরিক কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্বও করেছেন তিনি।
খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখেন।
প্রায় চার দশকের কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

error:

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আপডেট সময় ০২:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬