ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ Logo হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত

গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। শনিবার (২২ আগস্ট) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত দাতা সদস্য নির্বাচনে তিনি শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্ধারিত প্রক্রিয়ায় ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে দাতা সদস্য ভোটাররা এম এ হান্নানের পক্ষে ভোট প্রদান করেন।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এম এ হান্নান বলেন, কলেজটির প্রতিষ্ঠার সময় থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। ভবিষ্যতেও সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও সার্বিক মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কলেজটিতে দ্রুত অনার্স কোর্স চালুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ফরিদগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নির্বাচন ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

এ সময় দাতা সদস্য ভোটার হিসেবে ভোট প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কলেজের দাতা সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দাতা সদস্য শাহাজাহান পাটওয়ারী। তারা উভয়েই এম এ হান্নানের পক্ষে ভোট দেন।

এ ছাড়া নবনির্বাচিত হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সল, কলেজের সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ফয়েজ মোল্লা, অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ গত ২০ আগস্ট নির্বাচিত শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য

error:

গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান

আপডেট সময় ০৯:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬