ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন Logo লাখাইয়ে মাদক মামলার ওয়ারেন্টে ফের গ্রেপ্তার মাহফুজ, রয়েছে একাধিক মামলা Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু নির্মাণ এবং সড়ক পুনর্বাসনের কাজ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হবিগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলার জন্য নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। হবিগঞ্জে এসব কর্মকাণ্ড নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক শক্তিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় ক্লাব ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টি এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসন ও পুলিশকে নিয়মিত সমন্বয় করতে হবে। তাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এস এম ফয়সল, আবু মনসুর সাখাওয়াত হাসান ও শাম্মী আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল করার অপচেষ্টার’ বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

error:

আপডেট সময় ০৯:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬