ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে নতুন পর্যটন কেন্দ্র ‘চিকনপুর ব্রিজ’: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় Logo সামাজিক নিরাপত্তার ৫ ধরনের ভাতার অনলাইনে আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo ২১ ঘণ্টা পর মুচলেকায় মাহদীসহ ৩ জনের মুক্তি Logo খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত Logo সার ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার Logo মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

সামাজিক নিরাপত্তার ৫ ধরনের ভাতার অনলাইনে আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা প্রার্থীদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন ৫ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এর আগে ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারিত থাকলেও মাঠপর্যায়ের নানা সমস্যার কথা বিবেচনা করে তা ১৬ দিন বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত ভাতা ও উপবৃত্তিগুলোর মধ্যে রয়েছে— বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি এবং চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি। যোগ্য প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে নতুন পর্যটন কেন্দ্র ‘চিকনপুর ব্রিজ’: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

error:

সামাজিক নিরাপত্তার ৫ ধরনের ভাতার অনলাইনে আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

আপডেট সময় ১০:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬