ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল Logo লাখাইয়ে পিকআপের চাপায় পা গুরুতর জখম ৭ বছরের ইকবালের, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা

লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে। উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ৫৪ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজারকে গত ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ৭১ হাজার ৫৩৩ জন জনসংখ্যার লাখাই উপজেলায় মোট ৩৫ হাজার ৬০০টি খানা রয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা প্রতিটি খানায় সরাসরি উপস্থিত হয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করবেন।

এ কার্যক্রমে পরিবারের সদস্যদের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়।

ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাংবাদিক এমএ ওয়াহেদ, সুমন আহমেদ বিজয় ও কামরুল হাসান সুজন, বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড়

error:

লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম

আপডেট সময় ১০:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬