ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড়

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৩০ থেকে ৩২ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দিতে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নকলাউক, সাতাউক, মুড়িয়াউক ও কাশিমপুর গ্রামে হঠাৎ কয়েকটি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় পথচারী ও বাড়ির সামনে থাকা লোকজনের ওপর হামলা চালায় শেয়ালগুলো। এতে চার গ্রামের অন্তত ৩০ থেকে ৩২ জন রক্তাক্ত জখম হন। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কাজী শামসুল আরেফিন জানান, সন্ধ্যার পর থেকেই শেয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রয়োজনীয় ভ্যাকসিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, একের পর এক কয়েকটি গ্রামে শেয়ালের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর লোকজনের চলাচল নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

error:

লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড়

আপডেট সময় ১১:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬