ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শৃঙ্খলা, আইনশৃঙ্খলা ও স্থানীয় নির্বাচন নিয়ে আজ বিএনপির সংসদীয় দলের সভা

বাংলার খবর ডেস্ক:

বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, সংসদীয় দলের নিয়মিত বৈঠকের বাইরে এ সভা ডাকার পেছনে দলের সাংগঠনিক পরিস্থিতি ও সামনে থাকা রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলের এক দায়িত্বশীল নেতা বলেন, প্রধানমন্ত্রী সবাইকে ডেকেছেন। তিনি গুরুত্বপূর্ণ ও জরুরি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। দলীয় পরিচয় ব্যবহার করে দখল, চাঁদাবাজি ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিএনপি ইতিমধ্যে বার্তা দিয়েছে। অনৈতিক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের দূরে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলের অবস্থান ও করণীয় নিয়েও নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

সংবিধান সংশোধনের বিষয়টিও বৈঠকের আলোচনায় গুরুত্ব পেতে পারে। এ ক্ষেত্রে সনদের প্রস্তাব বাস্তবায়ন, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো সামনে আসতে পারে। এসব বিষয়ে দলের অবস্থান নির্ধারণ এবং সংসদ সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচন ঘিরে তৃণমূলের প্রত্যাশা ও অসন্তোষ সামাল দেওয়া, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের মতো বিষয়গুলো দলের সামনে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা তৃণমূলের অবস্থান নির্ধারণেও ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, কমিটি পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর বিষয়ে সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের অনুদান বিতরণ

error:

শৃঙ্খলা, আইনশৃঙ্খলা ও স্থানীয় নির্বাচন নিয়ে আজ বিএনপির সংসদীয় দলের সভা

আপডেট সময় ০২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬