ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল Logo লাখাইয়ে পিকআপের চাপায় পা গুরুতর জখম ৭ বছরের ইকবালের, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা

লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে একটি বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় বাসিন্দা মো. রোমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর থেকে একসঙ্গে এতগুলো বিষধর সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের মেঝেতে ইঁদুরের গর্তের ভেতর সাপের উপস্থিতি টের পান রোমান মিয়ার পরিবারের সদস্যরা। পরে তাঁরা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ প্রতিনিধি মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে সুলেমানের নেতৃত্বে এবং স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে একে একে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, পরে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বসতঘরের ভেতরে বিষধর সাপের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে উদ্ধারকারী দলের পক্ষ থেকে অহেতুক আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সাপের উপদ্রব এড়াতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ইঁদুরের গর্তসহ সম্ভাব্য আশ্রয়স্থল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও বিষধর সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে নিজে থেকে ধরতে বা আঘাত করতে না গিয়ে দক্ষ উদ্ধারকর্মীদের খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড়

error:

লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার

আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬