ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে জব্দ করা রেণু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় বিজিবির উপস্থিতিতে রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণু পোনাবাহী ১০০টি কার্টুন জব্দ করা হয়। জব্দ করা পোনাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণু পোনার উৎপাদন তুলনামূলক কম হওয়ায় ভারতীয় চোরাকারবারিরা অবৈধভাবে এসব পোনা পাচারের চেষ্টা করছে। তিনি অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির ভূমিকার প্রশংসা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

আপডেট সময় ০৮:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬