ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন, সরকার গঠন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক চিত্র, সংসদে দলটির অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরবেন তারেক রহমান। একই সঙ্গে নতুন সরকারের কাঠামো ও রাজনৈতিক অগ্রাধিকার নিয়েও তিনি কথা বলতে পারেন।

এর আগে নির্বাচন কমিশন নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশের পর শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শপথের পরই নতুন সরকারের মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। কয়েকটি আসনে আইনি জটিলতার কারণে ফলাফল স্থগিত থাকলেও সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল বিএনপির পক্ষে গেছে বলে জানা গেছে। বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নিয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান

আপডেট সময় ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬