ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

২০২৬ ফুটবল বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, কাল থেকেই আবেদনের সুযোগ

ফুটবল বিশ্বকাপের গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন দেখেন অসংখ্য বাংলাদেশি ফুটবলপ্রেমী। সেই স্বপ্ন পূরণের পথে এবারও সুযোগ এনে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ‘নন-প্লেয়িং কান্ট্রি’ হিসেবে বাফুফে সর্বমোট ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাচ্ছে।

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নন-প্লেয়িং কান্ট্রি হওয়ায় নির্ধারিত কোটা অনুযায়ী বাফুফে ৩৩০টির বেশি টিকিট পাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহীদের আবেদন করতে হবে।

বাফুফে সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রাথমিক আবেদন যাচাই শেষে নির্বাচিত আবেদনকারীদের নির্দিষ্ট টিকিটের মূল্য পরিশোধ করতে হবে।

বাফুফে শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, টিকিটের ক্যাটাগরি ও মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবে।

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের টিকিট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। দল সংখ্যা ও ভেন্যু বাড়ায় আগের বিশ্বকাপের তুলনায় এবার কিছুটা বেশি টিকিট পাচ্ছে বাফুফে। অতীতে টিকিট বণ্টনের জন্য আলাদা কমিটি থাকলেও এবার নির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির সরাসরি তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

সাধারণত বাফুফের টিকিট বণ্টনের ক্ষেত্রে নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা অগ্রাধিকার পেয়ে থাকেন। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সরকারি পর্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের মধ্যেও টিকিটের চাহিদা থাকে। সীমিত সংখ্যক এই ৩৩০টি টিকিট নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি কীভাবে বণ্টন করে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

error:

২০২৬ ফুটবল বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, কাল থেকেই আবেদনের সুযোগ

আপডেট সময় ১২:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬