ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মক্কায় মানবিকতার দৃষ্টান্ত গড়লেন বাংলাদেশি কর্মী

সম্প্রতি মক্কার পবিত্র মসজিদুল হারামে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। মসজিদুল হারামের আঙ্গিনায় এক হাজিকে নিজের ব্যক্তিগত জায়নামাজ ব্যবহারের সুযোগ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, বিনয়ের সঙ্গে ওই হাজির পাশে দাঁড়িয়ে নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন বাংলাদেশি কর্মীটি। তার এই উদারতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ানো এই ঘটনাটি মক্কার কর্তৃপক্ষের নজরেও আসে।

মক্কা কর্তৃপক্ষ জানায়, হাজিদের প্রতি আদর্শ আচরণ, আন্তরিক সেবা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ওই বাংলাদেশি কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। হাজি ও মুসল্লিদের প্রতি তার নিষ্ঠা, সৌজন্যবোধ ও মানবিক মনোভাবের ভূয়সী প্রশংসা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনলাইনে ছড়িয়ে পড়া মানবিকতার এই দৃশ্য দর্শকদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে। অনেকেই মন্তব্যে তার বিনয়, আন্তরিকতা ও সেবামূলক মানসিকতার প্রশংসা করেন।

এ মানবিক ঘটনার খবর সৌদি গ্যাজেট ও গালফ নিউজসহ আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশি কর্মীদের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

মক্কায় মানবিকতার দৃষ্টান্ত গড়লেন বাংলাদেশি কর্মী

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬