ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন Logo ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া Logo মুসলমানদের হেয় করা নিয়ে ক্লান্ত, কোরআনের আয়াত উদ্ধৃত করলেন বিল ক্লিনটন Logo মাধবপুরে অর্থাভাবে থমকে যাওয়ার শঙ্কা আশরাফুলের চিকিৎসা, সহযোগিতার আবেদন Logo জামায়াতের অনুমোদনে এনসিপির নতুন কমিটি, রাশেদ খাঁনের অভিযোগ Logo মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা Logo অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার Logo লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক Logo মাধবপুরে এতিম পরিবারের পাশে স্বচ্ছতা গ্রুপ, দিল ২৫ হাজার টাকা Logo শাহবাগে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা এনসিপির, তিন দফা দাবি

ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

বাংলার খবর ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্বালানি চুক্তির পর দেশটিতে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, রুশ ডিজেলবাহী একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসে চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। এ ছাড়া রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের কিছু বিধান থেকে ছাড় দিয়েছেন তিনি। জ্বালানির দাম কমাতে ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে আরও তেল ছাড়ার আহ্বান জানান ট্রাম্প। অন্যথায় ইউরোপে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধেরও হুমকি দিয়েছেন তিনি।

এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দরে ৪০ হাজার টন অতি-নিম্ন সালফারযুক্ত ডিজেল বোঝাই করে। জাহাজটির আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।

তবে এই চালানের ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে প্রথম রুশ ডিজেল আমদানি।

গত ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টন বা ২২ লাখ ৫০ হাজার ব্যারেল তেলজাত পণ্য রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং তার পরপরই ১০ লাখ টন রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চুক্তির আওতায় প্রথম একটি জাহাজ ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে জাহাজটি যুক্তরাষ্ট্রের বাজারের উদ্দেশে গেছে, নাকি অন্য কোনো গন্তব্যে যাচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।

নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, তাঁর জানা অনুযায়ী, জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে যে প্রথম ট্যাংকারটি ক্রেতাদের কাছে পৌঁছানোর উদ্দেশে যাত্রা করেছে। এখন থেকে ধারাবাহিকভাবে আরও চালান পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ডিজেল রপ্তানিতে রাশিয়ার আরোপ করা নিজস্ব নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রুশ পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরপর থেকে রাশিয়া মূলত তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকার বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করে আসছে। রেলপথে মধ্য এশিয়ার দেশগুলোতেও ডিজেল সরবরাহ করে রাশিয়া।

এ সপ্তাহে প্রকাশিত এলএসইজি ও কেপলারের জাহাজ চলাচলের তথ্যে দেখা গেছে, রাশিয়া নিজেদের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রচলিত গন্তব্যগুলোতে আবারও ডিজেল পাঠানো শুরু করেছে। অন্তত দুটি ট্যাংকারের গন্তব্য হিসেবে তুরস্ক ও ব্রাজিলের নাম পাওয়া গেছে।

অন্য কয়েকটি ট্যাংকারের চূড়ান্ত গন্তব্য এখনো স্পষ্ট নয়। এলএসইজির তথ্য অনুযায়ী, প্রিমোরস্ক বন্দরে ডিজেল বোঝাই করা কয়েকটি জাহাজের গন্তব্য হিসেবে জিব্রাল্টার, আটলান্টিক উপকূল কিংবা পোর্ট সাঈদের নাম উল্লেখ রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন

error:

ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

আপডেট সময় ০৯:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬