ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

মাধবপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ—হত্যা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রাম থেকে দুই সন্তানের জননী সানজিদা আক্তার নিপা (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সানজিদার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—এটি পরিকল্পিত হত্যা।

নিহতের বাবা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের আবু হানিফ বলেন,
“১১ বছর আগে মাধবপুরের সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে—একজনের বয়স ৮ বছর, অন্যজনের ৪ বছর। কিছুদিন আগে জানতে পারি, রফিকুল দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকেই মেয়ের ওপর নির্যাতন বেড়ে যায়। রফিকুল ও তার পরিবারের কেউ মেয়ের খোঁজও নিত না।”

তিনি আরও বলেন,
“আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে সানজিদাকে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।”

নিহতের চাচাতো ভাই ফারুক মিয়া জানান,
“সকালে ঘটক মানিক চাঁন আমাদের খবর দেয় সানজিদা মারা গেছে। আমরা গিয়ে দেখি, তার পা মাটিতে লাগানো অবস্থায় দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি স্পষ্টভাবে একটি হত্যাকাণ্ড।”

নিহতের স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহ বলেন,
“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

মাধবপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ—হত্যা

আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫