ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৩৪টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১,৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকালের শুরু থেকেই অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম। পরে দুপুরে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান মাসুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান আহমেদ, সাংবাদিক এম এ কাদের ও আল আমিন ইসলাম।

পরীক্ষা শেষে সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

error:

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫