ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ, দেশ ছাড়ার গুঞ্জন

বাংলার খবর ডেস্ক :নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের পর দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি দুবাই অথবা ভারতে আশ্রয় নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ওলি দেশ ছাড়তে পারেন এমন শঙ্কায় ভারতের সঙ্গে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে এক বিবৃতিতে কেপি শর্মা অলি জানান, চলমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করার জন্যই তিনি পদত্যাগ করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ চলতে থাকে। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালায়। ভাঙচুরের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবন। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও রেহাই পায়নি।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানিয়েছেন, ওইদিনের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৯০ জন।

এর আগে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী অলি। তবে বৈঠকের আগে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের আগে প্রকাশিত বিবৃতিতে অলি বলেন, “সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে গভীরভাবে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ, দেশ ছাড়ার গুঞ্জন

আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫