ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক:
সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর গাল্ফ নিউজের।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশব্যাপী যৌথ অভিযানে ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন থেকে, ৬৪ শতাংশ ইথিওপিয়া থেকে এবং ১ শতাংশ অন্যান্য দেশ থেকে এসেছে। অন্যদিকে ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়।

অভিযানে লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন আটক রয়েছেন, যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ১৬ হাজার ১৬২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যেই বহিষ্কার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসমক্ষে নাম প্রকাশ করা হবে।

এছাড়া আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি

error:

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫