ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া হত্যা: আপন চাচা গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১০) হত্যা মামলায় তার আপন চাচা রেনু মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১৬ জুন সন্ধ্যায় উপজেলার এক্তিয়ারপুর গ্রামে বাড়ি থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সুমাইয়া। মেধাবী ও প্রাণবন্ত এই শিক্ষার্থীর হত্যায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

র‌্যাব জানায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল রেনু মিয়ার সঙ্গে পরিবারের অন্য সদস্যদের। সেই বিরোধের জেরে তিনি পরিকল্পিতভাবে ভাতিজি সুমাইয়াকে হত্যা করেন এবং পরে ঘটনাটি প্রতিবেশীর ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তদন্তে এসব তথ্য উঠে আসায় র‌্যাব অভিযানে নামে।

গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রেনু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এদিকে শিশু সুমাইয়ার হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, একজন চাচার হাতে ভাতিজির মৃত্যু শুধু অমানবিকই নয়, বরং সমাজের জন্য একটি জঘন্য দৃষ্টান্ত। তারা দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া হত্যা: আপন চাচা গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫