ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জে বিজিবির অভিযান: ৫১ লক্ষাধিক টাকার পণ্য ও মাদক জব্দ

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বড় ধরনের চোরাচালান হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ১০ আগস্ট ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে তল্লাশি চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়, যার সিজার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

এছাড়া, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামী শাড়ি জব্দ করে। এসবের সিজার মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার টাকা।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা ও ১৯ বোতল মদ জব্দ করে, যার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকা।

এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল ৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করে, যার সিজার মূল্য ২৬ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখা। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে থাকে।”

জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জে বিজিবির অভিযান: ৫১ লক্ষাধিক টাকার পণ্য ও মাদক জব্দ

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫