ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

বাংলার খবর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় কসমেটিকস্ ২৯ হাজার ৫২০ পিস, আইবল ক্যান্ডি ১৮ হাজার ৩০০ পিস এবং একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৭৭ লাখ ৪৩ হাজার ৪শত টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া গত ১৭ আগস্ট লক্ষীপুর ও শ্যামনগর বিওপির পৃথক অভিযানে ৯৮০ পিস ইয়াবা ও ৪০ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়।

২৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালানী মালামাল বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

আপডেট সময় ০৩:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫