ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

পতাকা বৈঠকের পর বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত দিয়েছে বিএসএফ

অনলাইন ডেস্কঃ
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চরম উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি কিশোর মো. আলামিনকে সীমান্তের ভেতর থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পাল্টা একজন ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দেয়।

সকালে সাড়ে ১০টার দিকে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে বসে। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর মো. আলামিন এবং ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হয়।
বাংলাদেশি কিশোর মো. আলামিন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, আলামিন সকালে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের ছয় সদস্যের একটি দল তাকে মারধর করে এবং সীমান্তের ওপারে টেনেহিঁচড়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী প্রতিক্রিয়ায় পাশের জমি থেকে ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে ধরে এনে বিজিবির হাতে সোপর্দ করে।

ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পর বিজিবি এবং বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, “পাঁচ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করছিল। বিএসএফ তাদের সহযোগী ভেবে ভুল করে আলামিনকে ধরে নিয়ে যায়। এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি ছিল। বৈঠকের মাধ্যমে আলামিনকে ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারতীয় কৃষককেও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও স্পর্শকাতর রয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল

error:

পতাকা বৈঠকের পর বাংলাদেশি কৃষক আল আমিনকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট সময় ০৯:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫