ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

অর্ধেক টাকায় কাজ সম্পন্ন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

সেনাবাহিনী। আর এ কাজের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতরণ করা হয়। ঘরের চাবি বিতরণের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন ড. মুহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ্জামানসহ সংশ্লিষ্টরা।

এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৪ সালে আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে। অন্যান্য বছর যে বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, এটার কোনো ধারণা ছিল না। অথবা আন্দাজ করা হয়েছিল যে তাড়াতাড়ি চলে যাবে। তবে দিন যত যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল।

প্রধান উপদেষ্টা বলেন, বন্যা বেড়ে যাচ্ছিল। সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারাদেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল, তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না। নানাভাবে প্রস্তাব আসছিল, বাড়ির জন্য টাকা দিতে হবে। টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম। টাকা দিতে গেলে এই টাকার ভাগ-বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে। যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছাবে না। তখন প্রস্তাব এসেছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করার, সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না, তবে নামটা জানা ছিল। তখন ভাবলাম যে এটা কী করা যায়, পরে জানলাম এটা সেনাবাহিনী করবে। তখন স্বস্তি পেলাম, আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে।

সেনাবাহিনীসহ সবার সহযোগীতায় ঘুরে দাঁড়িয়েছে বন্যা কবলিতরা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারপ্রধান, বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গৃহনির্মাণ বরাদ্দ দেয়া অর্থের অর্ধেকে নির্মাণ কাজ শেষ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভালো লাগছে যে, টাকাটার সঠিক ব্যবহার হয়েছে। ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার করা হলেও গুণগতমান ঠিক হয় না। আজকে গুণগতমানের ব্যাপারেও আশ্বস্ত হলাম। আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা হয়েছে। উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয়, তার দ্বিগুণ চাওয়া হয়। এখানে যা দেওয়া আছে তার অর্ধেক ব্যবহার হয়েছে। একটা আনন্দের খবর।

তিনি আরও বলেন, এর মাধ্যমে সঠিক এবং সৎভাবে কাজ করার এ দৃষ্টান্ত সবাইকে উদ্বুদ্ধ করবে। মাথা গোজার ঠাই হয়েছে এবার সন্তানদের উন্নত ভবিষ্যতের দিকে নজরদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

অর্ধেক টাকায় কাজ সম্পন্ন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৭:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫