ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

চোর সন্দেহ পিটিয়ে হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার

ছবি - সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগানে মাটিতে পুঁতে রাখা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত লিটন মিয়া (৩২) মাধবপুর উপজেলার গোয়াছ নগর গ্রামের ছায়েদ আলীর ছেলে।

পুলিশ বলছে, চোর সন্দেহে লিটনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ চা বাগানে পুঁতে রাখেন হত্যাকারীরা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল লাকড়ি সংগ্রহের জন্য সাতছড়ি বাগানের উদ্দেশে বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকে তার হদিস মিলছিল না। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত বুধবার লিটনের স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার কাপাই চা বাগান বাজার থেকে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেফতার করেন তারা। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কাপাই চা বাগানের ৯ নম্বর লাইনের পাহাড়ি এলাকায় মাটির নিচ থেকে বৃহস্পতিবার রাতে লিটনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হওয়া প্রমোদ জানান, সম্প্রতি তার ১০টি গরু চুরি হয়। গত ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে চোর সন্দেহে আটক করে প্রমোদসহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। এতে মারা যান লিটন। পরে লাশটি মাটিতে পুঁতে রাখেন তারা।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, ‘গ্রেফতার হওয়া আসামির তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক,

error:

চোর সন্দেহ পিটিয়ে হত্যা, ৭ দিন পর লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫