ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

৮১ বছরে পা রাখলেন বেগম খালেদা জিয়া

বাংলার খবর ডেস্ক,বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীতে হলেও শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।

দলীয় সূত্রে জানা গেছে, আজও গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করবেন খালেদা জিয়া। তার নির্দেশে জন্মদিনে কেক কাটার আয়োজন থাকছে না। সারাদেশের দলীয় কার্যালয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হবে।

রাজনৈতিক জীবন
১৯৬০ সালের আগস্টে জিয়াউর রহমানকে বিয়ে করেন খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে আসেন তিনি। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সাম্প্রতিক সময়
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান এবং বাসায় থেকে চিকিৎসা নেন। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর তার সাজা বাতিল হয়। এ বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন। বর্তমানে তিনি গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।

কর্মসূচি
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

৮১ বছরে পা রাখলেন বেগম খালেদা জিয়া

আপডেট সময় ০১:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫