ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর

মাধবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর থানার একটি টিম উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—বুল্লা গ্রামের মো. আমরু মিয়ার ছেলে মো. কাশেম মিয়া (২৫) এবং তিশক মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৪)।

এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর মধ্যে সৌদি আরবে সংঘর্ষের জেরে পুনরায় মারামারি হয়। এতে মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহসহ সাত পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত ৮৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

error:

মাধবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫