ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

বাংলার খবর ডেস্ক

ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৩৯) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিহত সোহাগ পূর্ব নামাবাড়ি, কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের পাশে রজনী ঘোষ লেনে হামলার শিকার হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহতের বড় বোন থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) সহ চারজনকে গ্রেপ্তার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোহাগের সঙ্গে আরেকটি চক্রের ব্যবসায়িক বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি

error:

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১০:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫