ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

মাধবপুরে প্রবাসীর বাড়িতে হামলা,নিরাপত্তাহীনতায় পরিবার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তার পরিবার।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, কুয়েত প্রবাসী হাসান মিয়ার স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে একই গ্রামের মধু মিয়ার ছেলে খোকন মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, হাসান মিয়াসহ তার অপর দুই ভাই দীর্ঘদিন বিদেশে থাকেন। এদিকে, তাদের পরিবারের সঙ্গে খোকন মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে, যার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

হাসনা বেগম জানান, গত ১১ জুলাই বিকেলে খোকন মিয়াসহ অভিযুক্তরা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি ও তার শ্বাশুড়ি আমেনা বেগম ঘরের ভিতরে আশ্রয় নিলেও হামলাকারীরা বসতঘরের সিসি ক্যামেরা ভাংচুর করে এবং ঘরে প্রবেশ করে তাদের মারধর করে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান হাসনা বেগম।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”- ফাইল ছবি

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

মাধবপুরে প্রবাসীর বাড়িতে হামলা,নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট সময় ০৪:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫