ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটের বনগাঁও খোয়াই নদীর পাড়ে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চুনারুঘাট প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী এলাকায় নদীভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

শনিবার বিকেলে ভারত থেকে নেমে আসা খোয়াই নদীর বনগাঁও কোটবাড়ী এলাকায় নদীভাঙনের ঝুঁকিতে থাকা সড়ক রক্ষায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, উপজেলা প্রকৌশলী, রাজার বাজার খোয়াই নদীর বালু মহালের ইজারাদার সেলিম আহমেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, নদীভাঙন রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বনগাঁও কোটবাড়ী সড়ক পাকাকরণ, আমুরোড গরুর হাটের উন্নয়ন এবং আমুরোড সাধারণ বাজার দখলমুক্ত করে সরকারি খাসজমি উদ্ধার করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ
error:

চুনারুঘাটের বনগাঁও খোয়াই নদীর পাড়ে জিও ব্যাগ স্থাপন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০২:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬