ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন মাধবপুরের ইউএনও মেহেদী হাসানের

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এক অভিনন্দন বার্তায় ইউএনও মেহেদী হাসানের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করা হয়। এতে বলা হয়, তিনি প্রতিটি কাজকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দীর্ঘসূত্রতা এড়িয়ে চলেন। তাঁর কাজের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।

ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মেহেদী হাসানের কর্মতৎপরতা তাঁকে মুগ্ধ করেছে। কাজের গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রবণতার কারণে তিনি তাঁকে ‘মাধবপুরের ফাটাকেষ্ট’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জন ইউএনওর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। সততা, নিষ্ঠা ও কর্মস্পৃহা নিয়ে কাজ অব্যাহত রাখলে প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও তিনি সাফল্য অর্জন করবেন বলে তাঁর বিশ্বাস।

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, “অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। এসব দায়িত্ব একটি ইবাদতের অংশ হিসেবে পালন করছি।”

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জন মাধবপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ছবি: মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন মাধবপুরের ইউএনও মেহেদী হাসানের

আপডেট সময় ১২:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬