ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বামৈ বউবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সিএনজিচালক সাদ্দাম হোসেন (৩২) পরিবারের সদস্যদের নিয়ে বুল্লা বাজার থেকে বামৈ বাজারের দিকে যাচ্ছিলেন।

পথে বামৈ বউবাজার মোড়ে পৌঁছালে বামৈ বাজারের দিক থেকে হবিগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিচালক সাদ্দাম হোসেন, তাঁর স্ত্রী লাইজু আক্তার (২৫) এবং তাঁদের দুই ছেলে—চার বছর বয়সী আবু হানিফ ও এক বছর পাঁচ মাস বয়সী তাহসিম আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লাখাই থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত

আপডেট সময় ০৯:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬