ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে ইমাম হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

আটক ইমাম হোসেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক একাডেমির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইমাম হোসেন। একপর্যায়ে কয়েকজন ছাত্রীর সঙ্গে জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ও ইভটিজিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং থানা হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। তাই আটক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

আপডেট সময় ১১:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬