
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত তৃতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আলগী বাজার আলিম মাদ্রাসার বিতার্কিক দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘যুক্তির মশালে মুছে যাক আঁধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উচ্চমাধ্যমিক পর্যায়ে সেরা দল হিসেবে আলগী বাজার আলিম মাদ্রাসার বিতার্কিকরা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। এ সাফল্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা যুক্তি, মেধা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতার পরিচয় দিয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শিক্ষাঙ্গনে যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
বিতর্ক কেবল তর্কের প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও সামাজিক দক্ষতা বিকাশের অন্যতম মাধ্যম। পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরার মানসিকতা গড়ে তুলতেও বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলার খবর ডেস্ক : 



















