
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী প্রীতি ফুটবল ম্যাচে টাইব্রেকারে বামৈ ইউনিয়নকে হারিয়ে জয় পেয়েছে করাব ইউনিয়ন ফুটবল দল।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার হেলিপ্যাড মাঠে করাব ইউনিয়ন ও বামৈ ইউনিয়নের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.টি.এম. মহিতুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য আহমদ আজম, খাইরুদ্দিন আহমেদ স্বাধীন ও মাহমুদুল হকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে করাব ইউনিয়ন ও বামৈ ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ালে বামৈ ইউনিয়নকে পরাজিত করে জয় নিশ্চিত করে করাব ইউনিয়ন।
খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বাংলার খবর ডেস্ক : 



















