
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
অভিযানকালে খাটুরা গ্রামের আবেদ আলী (পিতা: ছায়েব আলী) অবৈধভাবে বালু উত্তোলন করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















