ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বি।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এবং শিক্ষক মলয় চন্দ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাইসা আক্তার এবং পবিত্র গীতা পাঠ করেন ইচ্ছে রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ফজলুল করিম এবং লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির শামসুল ইসলাম সমসু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, শিক্ষক আয়েশা সিদ্দিকা ও রবিউল ইসলাম রবিসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষকদের মেধা ও মননের সমন্বয় ঘটিয়ে পাঠদানে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়ায় সভাপতি মো. ফজলে রাব্বির প্রশংসা করেন। তাঁদের মতে, পরিচয়পত্র শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি তারেক হাসানসহ অন্যান্য অতিথি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

error:

আপডেট সময় ০৭:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬