ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী Logo হাইমচরে বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন আলগী বাজার আলিম মাদ্রাসা Logo হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে ১ লাখ টাকা জরিমানা Logo কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ Logo হাইমচরে ৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় Logo মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই Logo মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তবে তাঁর বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা

error:

মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ০১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬