
বাংলার খবর ডেস্ক:
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ নজরুল।
পোস্টে তিনি জানান, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক ব্যক্তি দ্রুত তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি রাত সাড়ে ৭টার দিকে ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, তাঁর ব্যবহৃত নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যেতে হবে।
পোস্টের শেষাংশে ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
বাংলার খবর ডেস্ক : 



















