
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহাইব হাসান আকন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে লাখাই উপজেলা ভূমি অফিসে নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, ভূমিসেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং নির্ধারিত সময়ে স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দ।
বাংলার খবর ডেস্ক : 



















