ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী Logo হাইমচরে বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন আলগী বাজার আলিম মাদ্রাসা Logo হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে ১ লাখ টাকা জরিমানা Logo কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ Logo হাইমচরে ৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় Logo মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই Logo মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত ১৮ জন স্বাস্থ্য সহকারী যোগদান করেছেন। তাঁদের যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান।

গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিসিসি কন্ট্রোল) ডা. আলী আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পুলক চন্দ্র দেব, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চন্দনা চক্রবর্তী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

অনুষ্ঠানে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডা. মোহাম্মদ ইমরুল হাসান। তিনি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি নবাগত স্বাস্থ্য সহকারীদের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর কর্মজীবন কামনা করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা

error:

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী

আপডেট সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬