
বাংলার খবর ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুধবার (১১ নভেম্বর) রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের (দ্য প্রেসিডেন্ট অফিস) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
এদিকে, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, এ সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলার খবর ডেস্ক : 



















