ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’ পাসের মাধ্যমে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিলটি উত্থাপন করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে আইন সংশোধনের অংশ হিসেবেই এই বিল আনা হয়েছে।

তবে বিলটি পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। পরে বিরতির পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেন।

এ সময় বিরোধীদলীয় এক সংসদ সদস্য অভিযোগ করে বলেন, পূর্বের বিভিন্ন আইনের ধারাবাহিকতায় নতুন এই আইন স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করতে পারে।

এছাড়া, বিলটির বিরোধিতা করে সংসদে ওয়াকআউটের ঘোষণাও দেন বিরোধীদলীয় সদস্যরা।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা একাধিক অধ্যাদেশের মধ্যে অনেকগুলো ইতোমধ্যে সংসদে বিল আকারে পাস হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

আপডেট সময় ০৯:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬