ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাহে আলম। দলীয় দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দলীয় কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এ কারণে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন মীর শাহে আলম।

দলীয় সূত্রে জানা গেছে, তার এই পদত্যাগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। দায়িত্বশীল পদে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ

আপডেট সময় ০৭:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬